চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার শ্রীমাই খাল থেকে বালু উত্তোলনের সময় গ্রেফতার-৪

প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:২৬:০৮ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:২৬:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলের সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বালু ভর্তি পিকআপসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. হারুন (৩৫), মিজানুর রহমান (৩৫), ইকতিয়ার হোসেন (২৫) ও মো. জসিম উদ্দিন (৩০)। রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির রাহমান সানির নেতৃত্বে অভিযান চালিয়ে পিকআপসহ ৪ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত চারজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ (খ) মতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৪ লাখ টাকা অর্থ দন্ড দেওয়া হয়েছে। এসময় কক্সবাজার ড-১১-০০১৯, চট্টমেট্রো ড-১১-১৮৬২ ও দুইটি নাম্বারবিহীন পিকআপ জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৪ লাখ টাকা অর্থ দন্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেক অপরাধীকে তিন মাসের অতিরিক্ত কারাদন্ডের আদেশও দিয়েছেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রাহমান সানি বলেন, শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালের দুই পাড় ভেঙে যাচ্ছে এবং কৃষকের জমি বিলীন হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসানের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *