চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় নিরাপদ সড়ক চাই এর নেতা সপু বড়ুয়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান

প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:৩৭:৩২ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:৩৭:৩২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : নিরাপদ সড়ক চাই এর পটিয়া উপজেলা সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সপু বড়ুয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন। তিনি নৌকা প্রতিক পেলে এ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবেন বলে জানান। তিনি শতাব্দীর প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বাবু টিংকু বড়ুয়ার কনিষ্ট ভ্রাতা হিসেবে এলাকায় পরিচিত।

এছাড়াও তিনি পটিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তার সাথে আলাপকালে তিনি জানান, স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে স্কুল ছাত্রলীগের সহ-সভাপতি, পটিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। নিরাপদ সড়ক চাই পটিয়া উপজেলা শাখার সভাপতি, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, একই সাখে বাংলাদেশের আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠনের শাখা বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের সদস্য সচিব ও বৌদ্ধদের শীর্ষ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব (কেন্দ্রীয়) এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেন। দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

আগামীতে উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দের সমর্থন আদায়ের প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান। অনুসন্ধানে জানা যায়, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্যসেনের সহযোদ্ধা, ভারত সরকার কর্তৃক তৎকালীন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত তাম্র পদক প্রাপ্ত এবং এশিয়ার সর্বপ্রাচীন রাজনৈতিক সংগঠন, ভারতের কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য, পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক পদে আসীন বিদ্যুৎ বিভাগের পরিচালক (ডাইরেক্টর), বিশিষ্ট আইনজীবী বিপ্লবী মহেন্দ্র লাল বড়ুয়ার ভ্রাতিষপুত্র হচ্ছেন এই সপু বড়ুয়া। তার পরিবার মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী এবং শত শত পরিবারের জীবন রক্ষাকারী একটি রাজনৈতিক একান্নবর্তী পরিবার হিসেবে পটিয়ায় ব্যাপক ভাবে পরিচিত। বর্তমানেও তার পরিবারের পক্ষ থেকে এলাকায় সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়।

এরই ধারাবাহিকতায় সমাজসেবায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ হয়েছেন সমাজসেবী সপু বড়ুয়া। তিনি জানান, দলের সমর্থন পেলে তিনি এবার নৌকা প্রতিক নিয়ে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এজন্য তিনি সকলের আর্শিবাদ প্রাথর্ণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *