চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে আগুনে পুড়েছে দোকান

প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:২৯:২৮ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:২৯:২৮

শফিউল আলম. ফটিকছড়ি : ফটিকছড়ির নাজিরহাট বাজারে এক অগ্নিকাণ্ডের ১ দোকান পুড়ে গেছে। আজ ৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টার সময় নাজিরহাট বাজারের সোলতান প্লাজার জিয়া ইলেক্ট্রনিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে নাজিরহাট বাজারের তৈয়ব সওদাগরের দোকানে হঠাৎ আগুনের লেলিহান শিখা জ্বলে উঠলে বাজারের ব্যবসায়ী ও আশাপাশের জনসাধারণ আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসে।

পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এর কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *