খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৩:৫১:১৬ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৩:৫১:১৬
খলিল চৌধুরী, সৌদিআরব’:
সৌদি আরবের মক্কা নগরীর এসপান শামিয়া নামক জায়গায় নুর মোহাম্মদ প্রকাশ-নুরু ড্রাইভার নামে এক বাংলাদেশি করুণ মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত নুরু মোহাম্মদ প্রকাশ-নুর ড্রাইভার-(৫৫), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন এওচিঁয়া ইউনিয়নের পশ্চিম গাটিডেঙ্গা গ্রামের মেহেদি পাড়া নিবাসী-মরহুম আবদুল জলিলের পুত্র।
জানাযায়, গত ৫-দিন আগে পবিত্র নগরীর একটি সরকারী হাসপাতালে রেখে চলে যায় ৭-জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সৌদি কপিল একমাস যাবৎ ঘরে আটকে রেখে শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের পক্ষ থেকে।
মৃত্যু নুরু ড্রাইভারের ছোট ভাই ইউচুপ আলী জানান,গত দুবছরের বকেয়া বেতন চাওয়াটা আমার ভাইয়ের অপরাধ।
তিনি তার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার যেন পাই বাংলাদেশ দূতাবাসের কাছে সার্বিক সহযোগিতা ছেয়েছেন।