প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৯:৪৮:৫৪ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৯:৪৮:৫৪
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আহমদ ছাফার পিতা ১১২ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন। প্রবীণ এই বৃদ্ধার নাম আলহাজ্জ আব্দুল মালেক। ৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন তিনি।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন)।মৃত্যুকালে তিনি ৪ছেলে,৪মেয়ে,নাতি,নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।বার্ধ্যক্ষ জনিত রোগে আক্রান্ত হাজী আব্দুল মালেকের নামাজে জানাযা মঙ্গলবার হলদিয়া রুস্তমশাহ জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।নামাজে জানাযার ইমামতি করেন বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ(মু.জি.আ)।জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করেন।