চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটিতে নানা ধর্র্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভন্তের শততম জন্ম দিন উদযাপিত 

প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৫:৩৮:২৫ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৫:৩৮:২৫

 

মীর সোলায়মান, রাঙামাটি :

বৌদ্ধ ধর্মীয় মহাসাধক সাধনান্দ মহাস্থবির বনভান্তের ১শ তম জন্ম দিন উপলক্ষে রাঙামাটি রাজ বন বিহারে চলছে নানা ধর্মীয় অনুষ্ঠান। এ উপলক্ষে সোমবার ভোরে কেক কাটা, বেলুন উড়ানো ও বনভান্তের দেহ ধাতুতে (কফিন)  ফুলের শ্রদ্ধা জানানো হয়। বনভান্তের জন্ম দিন উপলক্ষে সাত দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার ছিলো অনুষ্ঠানের শেষ দিন।

ভোরে রাজ বন বিহার প্রাঙ্গনে ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির একশ পাউন্ডের কেক কেটে শত তম জন্মদিনের শুভ সূচনা করেন। এর আগে ফেষ্টুন ও বেলুন উড়ানো হয়। এছাড়া রাজ বন বিহারের ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বন ভান্তের দেহ ধাতুতে ফুলের শ্রদ্ধা জানান। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাধারন সম্পাদক অমিয় খীসা ও বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা উপস্থিত ছিলেন।

পরে শ্রদ্ধা জানানোর উন্মুক্ত করা হয় বিহার প্রাঙ্গন । এতে হাজার হাজার বৌদ্ধ নরনারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে বন বিহার প্রাঙ্গনে ভিড় জমান।

সন্ধ্যায় রাজবন বিহার মাঠে হাজার প্রদীপ জ¦ালানো হব।ে অনুষ্ঠানে লক্ষাধিক বৌদ্ধ পূর্নার্থী সমাগম হয়

উল্লেখ্য,বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে দেহত্যাগ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *