চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম সেকান্দর হোসাইন সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডে মাদ্রাসা শিক্ষক খুন

প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৪:১৭:১৫ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৪:১৭:১৫

সীতাকুণ্ড প্রতিনিধি :

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মাদ্রাসা শিক্ষক ইমরান হোসেন রিয়াদ (২৮)। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেলওয়ে কলোনি এলাকায় সোমবার (৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইমরানের গ্রামের বাড়ি ফেনীর দক্ষিণ ধনিয়া এলাকায়। তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

এলাকার বাসিন্দা আবদুছ সবুর জানান, সোমবার রাত দেড়টার দিকে বাসায় ফেরার পথে ৩ থেকে ৪ জন মুখোশধারী লোক ইমরানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, ইমরান দীর্ঘদিন ওই এলাকায় মা-বাবার সাথে থাকতেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সাথে জড়িতদের চিনে ফেলায় হয়তো ওই ডাকাতরা তাকে খুন করেছে।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল হালিম বলেন, রাতে কয়েকজন লোক ওই শিক্ষককে ছুরিকাঘাত করে। পরে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। তবে কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *