মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৯ ০০:২৭:৫৭ || আপডেট: ২০১৯-০১-০৯ ০০:২৭:৫৭
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যলয় মাঠে ৭ই জানুয়ারী সকাল ১১টায় উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হলো মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর ৪৮তম শীতকালীন মাদ্রাসা,স্কুল,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা। দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতা গত সোমবার (৭ জানুয়ারী) শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার(৮ জানুযারী)। শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ছিল ব্যাডমিন্টন, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ বিভিন্ন ইভেন্ট। অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশারী উচ্চ বিদ্যালয়, চাকঢালা, সোনাইছড়ি জুনিয়র হাই স্কুল, মদিনাতুল উলুম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাত হোসেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার মঙ্গলবার বিকালে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।