আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৯ ০০:২২:২২ || আপডেট: ২০১৯-০১-০৯ ০০:২২:২২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকের শিশু সন্তানের চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার পটিয়া শাখায় পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক রিনু আকতারের শিশু সন্তানের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন হেড অব ব্রাঞ্চ ও ভিপি সৈয়দ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ব্যবস্থাপক অপারেশন রুহুল আমিন, প্রকল্প কর্মকর্তা মো. আলমগীর খান। এতে সংক্ষিপ্ত বক্তব্যে হেড অব ব্রাঞ্চ সৈয়দ তাজুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, সেবা ক্ষেত্রেও বিশেষ অবদান রাখছে। আগামীতেও এ ব্যাংক সেবার মাধ্যমে গ্রাহক সহ সব ধরণের সমস্যাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে চায়। তিনি ব্যাংকের আগামীর পথ চলায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিগত অর্থ বছরেও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। যা অব্যাহত রাখতে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে।