আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৯ ০০:২৪:৩১ || আপডেট: ২০১৯-০১-০৯ ০০:২৪:৩১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল এর সহকারী পরিদর্শক এ.কে আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক সক্ষম হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ডি.ডি এ.কে এম শওকত ইসলাম’র সার্বিক নির্দেশনায় চট্টগ্রাম ‘খ’ সার্কেল ৬ ও ৭ জানুয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে দিল মোহাম্মদ, ইমান আলি, নুরুল আবছার নামক তিন জন ইয়াবা ব্যাবসায়ীকে ২০০০ পিস ইয়াবাসহ পটিয়ার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে গতকাল পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয় বলে সহকারী পরিদর্শক এ.কে আজাদ জানান।