জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১০ ০০:২১:০৩ || আপডেট: ২০১৯-০১-১০ ০০:২১:০৩
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প-এনএটিপির আওতায় এ কর্মসূচির উদ্যোগ নেয় উপজেলা মৎস্য দপ্তর। বুধবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চাষী হারাধন সর্দারের প্রদর্শনী পুকুর পাড়ে এটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো.মোমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.লুৎফুর রহমান। এছাড়াও মাছচাষী ডা.বাবুল চৌধুরী,নয়ন দাশ ও ফরিদুল আলম বক্তব্য রাখেন। পরে প্রদর্শনী পুকুরে জাল দিয়ে মাছের আকার ও ওজন নির্ণয় করা হয়।