চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ড. হাছান মাহমুদ মন্ত্রি হওয়ায় রাঙ্গুনিয়ার বিভিন্ন জনের প্রতিক্রিয়া

প্রকাশ: ২০১৯-০১-১০ ০০:২৭:৫৭ || আপডেট: ২০১৯-০১-১০ ০০:২৭:৫৭

আব্বাস হোসাইন আফতাব : রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি ২০০৮ সালে সংসদ সদস্য হওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রি, ২০০৯ সালে পরিবেশ ও বনমন্ত্রী প্রতিমন্ত্রি, পরে পূর্নমন্ত্রি, ২০১৪ সালে মন্ত্রিত্ব না পেলেও এবার তথ্যমন্ত্রী হলেন ড. হাছান মাহমুদ এমপি। আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় এবার স্থান পেলেন তিনি। এর আগে তিনি মন্ত্রিত্ব না পেলেও বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। পরিবেশ মন্ত্রী থাকাকালীন পরিবেশ ও জলবায়ু বিষয়ক বেশকিছু গুরুত্বপূর্ণ অর্জন ছিল তাঁর। এক প্রতিক্রিয়ায় তথ্য মন্ত্রির দায়িত্ব পাওয়া ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ” দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে “গ্রাম হবে শহর”। প্রধানমন্ত্রি শুধু অঙ্গীকার করেন না তা বাস্তবায়নও করেন। মন্ত্রি হওয়ায় তিনি আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান চট্টগ্রাম -৭ আসনের সংসদ সদস্য হিসেবে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া,বোয়ালখালী আংশিক) আসন থেকে এই নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন হাছান মাহমুদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি থাকার পর আলোচনায় আসেন হাছান মাহমুদ। ২০০৮ সালে সরকার গঠিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি হন তিনি।

পরে পরিবেশ ও বনমন্ত্রির দায়িত্ব পাওয়ার পর বেশকিছু গুরুত্বপূর্ণ অর্জন ছিল তাঁর। আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করায় দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন হাছান মাহমুদ। প্রতিক্রিয়া জানতে চাইলে, রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আলোকিত পরিবারে জন্ম নেওয়া হাছান মাহমুদের হাত ধরে তথ্যের প্রসারে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে। রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, বিগত সময়ে তিনি রাঙ্গুনিয়ায় প্রচুর উন্নয়ন কাজ করেছেন, মন্ত্রি হওয়াতে ভবিষ্যতেও উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন। সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছেন।

শিক্ষা ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব দেবেন বলে আশা রাখছি। উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলী নূর বলেন, দলীয়ভাবে আমরা নির্বাচন প্রত্যাখান করেছি। ব্যক্তিগত মতামত হিসেবে বলতে পারি হাছান মাহমুদ সাহেব রাঙ্গুনিয়ার সন্তান। আমার বাড়িও রাঙ্গুনিয়া। তিনি তথ্য মন্ত্রি হওয়া আমাদের রাঙ্গুনিয়ার জন্য গর্বের আনন্দের খবর। উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, হাছান মাহমুদ তথ্য মন্ত্রি হওয়ায় দলের মূল্যায়ন হয়েছে, রাঙ্গুনিয়াবাসীর মূল্যায়ন হয়েছে। আগামীতে উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তাঁকে মন্ত্রিত্ব দেয়ায় প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি ও রাঙ্গুনিয়ার বাসিন্দা গিয়াস উদ্দিন খাঁন স্বপন বলেন, ২০০৮ সালের নির্বাচনে রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদ সদস্য হওয়ার পর রাঙ্গুনিয়ায় যুদ্ধপরাধীর শাসনের দূর্নাম ঘুচে যায়। মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার কাছ থেকে তিনি প্রথমে সংসদের পতাকা এরপর জাতীয় পতাকা পান । উনাকে মূল্যায়ন মানে রাঙ্গুনিয়াবাসীকে মূল্যায়ন করা। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান আবু সায়েম শামু বলেন, ড. হাছান মাহমুদকে যে মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন তা আমাদের প্রত্যাশিত ছিল। উনার বিগত দিনের কর্মকান্ডই তার প্রমাণ।

রাঙ্গুনিয়ার উন্নয়নে তার ভূমিকা ব্যাপক। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। একজন শিক্ষক হিসেবে তার কাছে একটাই চাওয়া শতবর্ষ পুরনো রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণে যেন তিনি অগ্রণী ভূমিকা রাখেন। ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার বলেন, কতিপয় লোকজন দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির কারনে দল ও সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। চাঁদাবাজি বন্ধে তিনি বলিষ্ট ভূমিকা রাখবেন আশা করছি। মাননীয় ড. হাছান মাহমুদ সংসদ সদস্য হওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার ব্যবসায়ীদের পাশে ছিলেন। মন্ত্রি হওয়ায় পরও তিনি ব্যবসায়ীদের পাশে থাকবেন। রাঙ্গুনিয়া সরকারি কলেজের ছাত্রী হোমায়রা হোসাইন খেল্না বলেন, তরুনদের আশা আকাঙার প্রতিফলন যেন এলাকার সকল উন্নয়ন কাজে সমৃদ্ধ থাকে। উন্নয়ন কর্মকান্ড টেকসই করতে আরো বেশি ভূমিকা রাখবেন মাননীয় মন্ত্রি ড. হাছান মাহমুদ এমপি। রাঙ্গুনিয়ায় ছাত্রীদের যাতায়তে আলাদা পরিবহন ব্যবস্থা চালু করার উদ্যোগ নিলে ছাত্রীদের যাতায়তে ভোগান্তি লাঘব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *