আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১০ ১৮:৫৫:৪৭ || আপডেট: ২০১৯-০১-১০ ১৮:৫৫:৪৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বিকাল ৪ ঘটিকায়পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানঅধ্যাপক মোজাফ্ফর আহম্মদ চৌধুরী টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুল হাসান।
ক্রীড়া শিক্ষক নজরুল ইসলাম বিপ্লব ও পিযুষ দের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সিজেকেএস এর নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দীন মজুমদার, একাডেমীক সুপার ভাইজার বাবুল চন্দ্র দে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, এ.এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। উপজেলার প্রায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ জন প্রতিযোগি ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত ৩৫টি ব্যক্তিগত ও ৩টি দলগত ইভেন্টে অংশগ্রহণ করে।
এতে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কুসুমপুরা উচ্চ বিদ্যালয় ও ভলিবলে চ্যাম্পিয়ন হয় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় দল। এতে প্রধান অতিথি বলেন খেলাধুলার মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ বিনির্মাণ করা সম্ভব। তিনি শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আত্মনিয়োগ করার আহবান জানান।