চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির সাংসদ নজিবুল বশরের সাথে উপজেলা প্রশাসনের অফিসারদের সাথে মতবিনিময়

প্রকাশ: ২০১৯-০১-১০ ১৯:৩৯:৫৫ || আপডেট: ২০১৯-০১-১০ ১৯:৩৯:৫৫

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি থেকে চতুর্থ বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে ১০ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজাবুল বশর মাইজভান্ডারী। উপজেলা নির্বাহী অফিসার মো: মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জানে আলম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসারদের মধ্যে বক্তব্য রাখেন, ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, কৃষি অফিসার লিটন দেব নাথ,মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন,শিক্ষা অফিসার আজিমেল কদর,উপজেলা প্রকৌশলী শাহ আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন।

অনুষ্টানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন।পরে উপজেলা কর্মচারী সমিতির পক্ষ থেকে ও ফুল দিয়ে বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *