চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে নিরাপদ অটোরিক্সা চালক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-১০ ২৩:৫৮:৪৫ || আপডেট: ২০১৯-০১-১০ ২৩:৫৮:৪৫

বোয়ালখালী প্রতিনিধিঃ নিরাপদ বোয়ালখালী অটোরিক্সা চালক কল্যাণ সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ জানুয়ারী বৃহস্পতিবার দিনভর উপজেলা সমবায় সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনায় প্রাপ্ত ফলাফলে মো. নুরুল আবছার চৌধুরী সভাপতি, মো. গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক, মো. কামাল উদ্দিন সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো. মোরশেদ আলম অর্থ সম্পাদক ও আবু তৈয়ব এবং সুজন দাশ সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন।

সমিতির ২০৬ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিদর্শন ও নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী, সহকারী পরিদর্শক মো. গিয়াস উদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া ও সমিতির সদস্য মো. খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *