চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে শিক্ষক সমিতির কমিটি গঠন

প্রকাশ: ২০১৯-০১-১০ ১৯:৪২:৪৯ || আপডেট: ২০১৯-০১-১০ ১৯:৪২:৪৯

প্রদীপ শীল, রাউজান : শাহাদাত হোসেন রাউজান বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান ( উত্তর) শাখার দ্বি – বার্ষিক কাউন্সিল অধিবেশন বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার সভাপতি রণজিৎ কুমার নাথের সভাপতিত্বে ও শিমুল মহাজানের সঞ্চালনায় অনু্ষ্ঠিত হয়। গতকাল ১০ জানুয়ারি বিকাল ৩ টায় শিক্ষক সমিতি রাউজান ( উত্তর) শাখার কার্যালয়ে অনু্ষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার সহ সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলমসহ শিক্ষকবৃন্দ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে কাঞ্চন কুমার বিশ্বাসকে সভাপতি , মোঃ জাকের হোসেন মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *