চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বই বিতরণ ও মা সমাবেশ

প্রকাশ: ২০১৯-০১-১১ ০০:৪০:৩১ || আপডেট: ২০১৯-০১-১১ ০০:৪০:৩১

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার উত্তর খুরুস্কুল শাহ আমানত খান (রহ.) সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা সোলাইমান আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। উদ্বোধক ছিলেন মুনিরুল মোস্তফা গ্রæপের চেয়ারম্যান এইচ এম আবদুল মান্নান।

এতে বিশেষ অতিথি ছিলেন আল হারামাইন হজ্জ কাফেলার চেয়ারম্যান মাওলানা ইদ্রিস আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট এম ওয়াহেদ মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী নাঈম উদ্দিন চিশতী। বক্তব্য রাখেন সাংবাদিক জাহেদুল হক,মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আহমদ হোসাইন,খায়ের আহমদ,মাদরাসার সুপার মাওলানা এনামুল করিম ও মাওলানা আখতারুজ্জামান বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *