চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না-ভূমি মন্ত্রী জাবেদ

প্রকাশ: ২০১৯-০১-১১ ০০:৩৫:০৪ || আপডেট: ২০১৯-০১-১১ ০০:৩৫:০৪

আনোয়ারা প্রতিনিধি : ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,ভ‚মি মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। মন্ত্রণালয়ে ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না। এ মন্ত্রণালয়কে টপ ফাইভে নিয়ে যাবো। প্রধানমন্ত্রী আমাকে তিনবার নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন ফলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,সবার সহযোগিতায় সফল হতে চাই। ব্যর্থতার দায়ভার নিয়ে মন্ত্রণালয় ছাড়তে চাই না। এ সময় জেলা প্রশাসক মো.ইলিয়াস হোসেন,পুলিশ সুপার নুরে আলম মিনা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মো.ফারুক চৌধুরীসহ নির্বাচনী এলাকার অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর চট্টগ্রামে তাঁর প্রথম আগমন। ভ‚মি মন্ত্রীর আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতির নিলেও জনগণের দুর্ভোগ লাঘবে তাতে না অপরাগতা জানিয়ে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে জনগণের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে আনোয়ারায় গিয়ে জুমার নামাজ আদায়, পিতা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত, হাইলধর মিয়া হাজী দৌলত (র.) এর মাজার জেয়ারত ও এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *