চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি দারুচ্ছুন্নাহ মাদ্রাসার অভিভাব সমাবেশ অনুষ্টিত

প্রকাশ: ২০১৯-০১-১১ ০০:২৯:৩৯ || আপডেট: ২০১৯-০১-১১ ০০:২৯:৩৯

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মারকাজুল দারুচ্ছুন্নাহ্ এতিম ও নূরানী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে এক অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি আল মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ ও এতিম খানা (ইসলামীক সেন্টার) পরিচালাক মওলানা মো, কলিম উল্লাহ । তিনি বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই।

সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে আজকের অভিভাবকদের তাদের আদরের ছেলে-মেয়েদের প্রতি সচেতন হতে হবে। সু-শিক্ষা কি জিনিস সেই সম্পর্কে তাদেরকে জানাতে ও বুঝাতে হবে। তাই আপনাদের ছেলেমেয়েদেরকে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা প্রতিষ্ঠানমুখী করা আমি-আপনিসহ সকলের নৈতিক দায়িত্ব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো,কালু,মাওলানা মঈনুল হাসান,আর্টিস ফরিদুল আলম,দারুচ্ছুন্নাহ বালিকা মাদরাসার শিক্ষক কাজী মো, শফিকুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *