চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কাশিয়াইশের চেয়ারম্যান আবুল কাসেমের পিতার ইন্তেকাল : শুক্রবার জানাজা

প্রকাশ: ২০১৯-০১-১১ ০০:১১:৩৩ || আপডেট: ২০১৯-০১-১১ ০০:১১:৫৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কীর্তিমান পুরুষ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব খলিলুর রহমানের ভগ্নিপতি, উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের পাঁচ পাঁচ বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাসেম ও জিরি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য মো. আবুল হাশেমের পিতা আলহাজ্ব এজাহার মিয়া গতকাল বৃহস্পতিবার বিকেল ৪.৩০ মিনিটে নগারীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহে……..রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এসময় তিনি স্ত্রী, ৫ পুত্র ২ কন্যা সহ অসংখ্য নাতি-নাতনি এবং বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২ টায় সাইদার গাউছিয়া তৈয়বিয়া দিলুয়ারা বেগম আলিম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ.লীগে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, সদস্য নাছির আহমদ চেয়ারম্যান, উপজেলা আওয়মীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিমুল হক, উপজেলা আ’লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এজাজ চৌধুরী, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, বদিউল আলম তুষার, এড. এম. হোসেন রানা, জিরি ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক রবিউল আলী, কাশিয়াইশ ইউনিয়ন আ’লীগ সভাপতি জহির আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফোরকান, কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগ আহবায়ক জহির উদ্দিন, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা, উপজেলা ছাত্রলীগের সাবকে সভাপতি কোরবান আলী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল বশর চৌধুরী এবং ইউপি পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *