আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১১ ০০:০৬:৫৪ || আপডেট: ২০১৯-০১-১১ ০০:০৬:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা পটিয়াস্থ সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, দক্ষিন জেলা আ.লীগে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.তিমির বরণ চৌধুরী, সদস্য নাছির আহমদ চেয়ারম্যান, উপজেলা আওয়মীলীগ নেতা আব্দুল খালেক চেয়ারম্যান, আলমগীর খালেদ, আইয়ুব বাবুল, আলমগীর আলম, আজিমুল হক, আবু ছালেহ চৌধুরী, ফজলুল হক আল্লাই, এম.এন.এ নাছির, শহীদুল ইসলাম চৌধুরী, এম.এজাজ চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, কামাল উদ্দিন বেলাল, এড হোসাইন রানা, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, মহিলা আওয়ামীলীগ নেত্রী মাজেদা বেগম শিরু, সাজেদা বেগম, উপজেলা আওয়ামীলীগ নেতা বদিউল আলম তুষার, রবিউল হোসেন রুবেল, ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল হারুন, জয় প্রকাশ দত্ত, রাজু সরকার, আনোয়ার উদ্দিন, সরোয়ার উদ্দিন, রবিউল আলী, মিহির চক্রবর্তী, প্রবোধ রায় চন্দন, জসিম উদ্দিন, মোরশেদুল আলম, শহীদুল ইসলাম জুলু, আবদুল মোনাফ, যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল, মাইনুল হক রাশেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুর রহমান তারেক, উপজেলা ছাত্রলীগের সাবকে সভাপতি কোরবান আলী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল বশর চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সাবকে সভাপতি ইকবালুর রহমান ওপেল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাকের ছিদ্দকী প্রমুখ।
এতে বক্তারা বলেন, একাত্তর সালের ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। আর জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই বিজয়ের পূর্ণতা পেয়েছিলাম। বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনেছিলেন আর শেখ হাসিনাই এ দেশ পরিচালিত করবে। শেখ হাসিনা স্বাধীনতা বিরোধীদের নির্মুল করেই এদেশ এগিয়ে নিবে।