চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:৪৩:২৫ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:৪৩:২৫

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সাড়ে আট হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনির পক্ষে এসব কম্বল বিতরণ করা হয়।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ফুলগাজী চৌধুরী বাড়িতে ২০০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন আখতারুজ্জামান সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক নসু। এতে উপস্থিত ছিলেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী,সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিমসহ ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।

অপরদিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে ৬৫০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য নজরুল আনসারী মুজিব,মুক্তিযোদ্ধা আলী আহমদ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *