রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:০৩:৪৮ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:০৩:৪৮
রফিকুল আলম : সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন কমিশনার আগামী মার্চ মাসে উপজেলা পরিষদের নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করার সাথে সাথে চট্টগ্রামের তথা দেশের সর্ববৃহত ফটিকছড়িতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন নিয়ে সরগম হয়ে উঠছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তাদের কর্মী সমর্থকরা শুরু করে দিয়েছে প্রচারনা। শীতের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গ্রামীন জনপদের চায়ের দোকান গুলোতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চালিয়ে যাচ্ছেন নানা আলোচনা।
তবে ভোটারদের আলোচনায় আওয়ামীলীগের প্রার্থীদের নিয়ে শুরু করেছে নানা মন্তব্য। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল নিয়ে তেমন আলোচনায় হচ্ছেনা। উপজেলার বিভিন্ন এলাকাঘুরে ভোটার ও সাধারন জনগনের মাঝে ব্যাপক ভাবে প্রচারিত হচ্ছে আওয়ামীলীগের ৫ জনের নাম। তাঁরা হলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা এম শাহজাহান, এইচ এম আবু তৈয়ব,এস এম বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান এড.উত্তম কুমার মহাজন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী ও ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন।
এসব সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যিনি কেন্দ্র হতে নৌকা প্রতীক নিয়ে আসবেন তাঁর পক্ষে কাজ করবে বলে তৃণমূলের নেতা কর্মীরা আলোচনায় তুলে ধরছেন।