মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-১২ ০১:১৩:০০ || আপডেট: ২০১৯-০১-১২ ০১:১৪:৩৫
চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু আনুষ্ঠানিকভাবে গনসংযোগ-প্রচারণা শুরু করেছেন। তিনি শুক্রবার সকালে কাকারা শাহ উমর (রাঃ) এর পবিত্র মাজার শরীফে জিয়ারতের মধ্যদিয়ে গণসংযোগ করেছেন। লিটু কাকারা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে-চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ, জননেতা জাফর আলম বি,এ অনার্স এম,এ-র স্নেহধন্যে আধুনিক-আলোকিত চকরিয়া গড়ার পরিকল্পনাকে এগিয়ে নিতে চাই। আমি আমার প্রিয় চকরিয়াবাসীর দোয়া,আন্তরিকতা, ভালবাসা ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ফোরকানুল ইসলাম, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক, সহ-সম্পাদক ওসমান গণি, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, মাষ্টার মাসুক আহমদ, যুবলীগ নেতা রানা হামিদ ও সাইফুল ইসলাম।