চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

গভীর রাতে শীতার্তদের পাশে লোহাগাড়ার ওসি সাইফুল ইসলাম

প্রকাশ: ২০১৯-০১-১২ ১৭:৩১:৪৩ || আপডেট: ২০১৯-০১-১২ ১৭:৩১:৪৩

আলাউদ্দিন, বীর কন্ঠ:

লোহাগাড়ায় গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলাম ।গতকাল শুক্রবার  রাতে বটতলীর  বিভিন্ন স্থান ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন তিনি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলামের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ওসি সাইফুল ইসলাম নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ,, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ খুব খুশি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  সাইফুল ইসলামে বলেন, কনকন শীতে কষ্ট পাচ্ছে এলাকায় অসহায় মানুষ ।বিশেষ করে শীতে কষ্ট পাচ্ছে এলাকার ভিক্ষুক ও পাগলরা। যাদের কোন বসবাসের ঠাঁই নাই। এই অসহায় শীতার্ত মানুষের কথা বিবেচনা করে তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। শীতবস্ত্র বিতরণকালে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহিরুল ইসলাম উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *