চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রত্যয়ের উদ্যোগে শাহ মজিদীয়া রশিদিয়া হেফজখানায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:৩১:১৬ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:৩১:১৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে পটিয়ার শাহ মজিদীয়া রশিদিয়া হেফজখানা ও এতিখানার ৬০ জন মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শনিবার বিকাল ৩ টায় এতিমখানা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, হেফজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোহাম্মদ খসরু, একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারক রবি, একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল, সদস্য নয়ন শীল, সুকান্ত দাশ, সাকিবুল হাসান, মোহাম্মদ পারভেজ।

বক্তারা বলেন, শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দৃষ্টান্ত মূলক কাজ করেছে। সমাজের বিত্তবান লোকেরা এ ধরণের কাজে এগিয়ে আসলে দরিদ্র ও অবহেলিত মানুষেরা উপকৃত হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *