চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া ও আনোয়ারায় ক্রেতা সেজে ইয়াবা উদ্ধার : ৩ নারী আটক

প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:২৬:০০ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:২৬:০০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম (খ) সার্কেল পটিয়ার একটি দল পটিয়া ও আনোয়ারায় অভিযান চালিয়ে গত দুই দিনে প্রায় ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় তারা ইয়াবা বহনকারী ও বিক্রেতা হিসেবে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়াস্থ চট্টগ্রাম (খ) সার্কেলের সহকারী পদির্শক একেএম আজাদ উদ্দিন, ১৫ আনসার ব্যাটেলিয়নের সহকারী এডজুড্যান্ট মাজহারুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স আজ শনিবার বিকেল ৫ টায় আনোয়ার উপজেলার হেটিখাইন নাছির মেম্বারের বাড়ী এলাকা থেকে ক্রেতা সেজে ৩২০ পিস ইয়াবা সহ কমরুন নাহারকে আটক করেন। তিনি একই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

এছাড়াও তারা গত শুক্রবার বিকেলে পটিয়ার খরনা রাস্তার মাথা এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবা সহ দুই নারীকে আটক করে। তারা হচ্ছেন জোহরা বেগম, স্বামী মকবুল আহমদ, জান্নাত আরা বেগম, স্বামী আলী আহমদ, সাং-বালুখালী, উখিয়া। পটিয়া সার্কেলের সহকারী পরিদর্শক একে আজাদ উদ্দিন জানান, মোবাইলের মাধ্যমে বহনকরে এ ইয়াবাগুলো তারা পটিয়ায় পাচারের জন্য এনেছেন বলে জানিয়েছেন। এব্যাপারে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *