মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-১২ ০১:১০:১২ || আপডেট: ২০১৯-০১-১২ ০১:১০:১২
চকরিয়া অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে দীর্ঘ ৪৫ বছর পর নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাফর আলম। তাই চকরিয়াসহ পুরো জেলায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়ায় এমপির সাথে সমন্বয় রাখতে পারেন এমন ব্যক্তিকেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন বাধাগ্রস্থ হবে। এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয় থাকলে এলাকায় উন্নয়ন করা সহজ হয়।
শুক্রবার সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডস্থ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ফজলুল করিম সাঈদী এসব কথা বলার পাশাপাশি নিজেকে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এসময় সাঈদী আরো বলেন, আমি মনোনয়ন পেলে বিজয়ী হওয়া সহজতর হবে। উপজেলায় অন্তত ৩০ হাজার শ্রমিক, সহস্রাধিক ক্রীড়া ব্যক্তিত্ব আমার পক্ষে কাজ করবে। পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা নিরলস কাজ করলে উপজেলা চেয়ারম্যান পদেও নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া সম্ভব হবে।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি এম.আর মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, কাউন্সিলর মো.রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সহ-সভাপতি রফিক আহমদ, জহিরুল ইসলাম, আরমান চৌধুরী, যুগ্ন-সম্পাদক এম.মঞ্জুর আলম, অর্থ-সম্পাদক এম.জিয়াবুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি শাহরিয়ার, নির্বাহী সদস্য একেএম ইকবাল ফারুক, মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক। পৌর আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন টিপু, কবির হোসেন, হাজি আবুল কালাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, আক্তার আহমদ মুন্সী, ২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হারুন কোম্পানী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, আওয়ামীলীগ নেতা শাহ আলম, সাইফুল ইসলাম, ইখতেয়ার উদ্দিন ও পাভেল আজম