চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন গুরুতর আহত

প্রকাশ: ২০১৯-০১-১২ ০০:৫১:১১ || আপডেট: ২০১৯-০১-১২ ০০:৫১:১১

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ বোয়ালখালীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন গুরুতর অাহত হয়েছে বলে জানা গেছে।১১ জানুয়ারী দুপুরে উপজেলার আরাকান সড়কের আপেল আহমদ টেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কধুরখীল গ্রামের হরনাথ দাশের ছেলে রণি দাশ (১৯), সুকুমার দাশের ছেলে কাজল দাশ (২০) ও পোপাদিয়া সৈয়দ নগর গ্রামের শাহ আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)।

গুরুতর আহত তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পারমিতা বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *