প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:১৪:২১ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:১৪:২১
প্রদীপ শীল, রাউজান: ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টার দা সূর্য সেনের ৮৫তম ফাঁসি দিবসে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান পৌরসভা ছাত্রলীগ। ১২ জানুয়ারী সকালে রাউজান কলেজ সংলগ্ন মাস্টার দা’র সূর্যসেন চত্তরে স্থাপিত ম্যুরালে ছাত্র সংগঠনটি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের পক্ষ থেকে।
পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ এর নেতৃত্বে পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।