এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:০৮:৩১ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:০৮:৩১
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা পাচারকালে নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২জানুয়ারি) সকাল পৌনে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন সোনাপাহাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
এসময় তাদের নিকট থেকে ২০০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদেরকে বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন ভোলা জেলার লালমোহন থানার চর লর্ড হাডিনঞ্জ এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. নুর আলম ও লক্ষীপুর জেলার রামগতি থানার চর মফিজ এলাকার সাহিদা বেগম। জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এসময় উপ-পরিদর্শক মাহফুজের নেতৃত্বে একটি সাদা রংয়ের প্রাইভেটকার (চট্টমেট্রো-ক-১১০০৮৭) তল্লাশী চালিয়ে ২০০০ পিচ ইয়াবাসহ আটক করা হয় দুই জনকে। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।