প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:৩৭:১৮ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:৩৭:১৮
প্রদীপ শীল, রাউজান : বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলার ( উত্তর) শাখার নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা ১২ জানুয়ারি বিকেল তিনটায় উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনু্ষ্ঠিত হয় ।
এতে নবনির্বাচিত কমিটির সভাপতি আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিকদাইর শাহাদাত ফজল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকের হোসেন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বদিউল আলম, দুলাল শীল, তপন মহাজন, বিশ্বজিত মহাজন, যুগ্ম সম্পাদক পিন্টু বড়ুয়া, মাওলানা রফিকুল ইসলাম রেজভী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হায়দরী, বিজ্ঞান ও গবেষণা রাজু ভট্টাচার্য, প্রচার সম্পাাদক ওমর ফারুক , দপ্তর সম্পাদক সানু দাশ, সাংস্কৃতিক সম্পাদক অরুণ বিজয় দাশ, মহিলা সম্পাদিকা শক্তি চৌধুরী, ফিরোজ আহম্মদ চৌধুরী প্রমূখ।
কয়কদিনের মধ্যে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ রাউজানের সাংসদ এবি ফজলে করিম চৌধুরী সাথে সাক্ষাত করবে বলে সভায় সিদ্ধান্ত নেন ।