চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের আহবান : পটিয়ার এমপি সামশুল হকের

প্রকাশ: ২০১৯-০১-১২ ০১:০৫:৩৬ || আপডেট: ২০১৯-০১-১২ ০১:০৫:৩৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে হ্যাট্রিক বিজয়ী সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তারা শেখ হাসিনার একান্ত আস্থাভাজন সামশুল হক চৌধুরীকে ৩য় বারের মত এমপি নির্বাচিত করতে পারায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন মিলন মন্দির সমিতির সহ-সভাপতি ও আ’লীগ নেতা বাবু ঝন্টু কুমার দে, সাবেক সভাপতি পৌরসভার ২নং ওয়ার্ড আ’লীগ ধনঞ্জয় ভট্টাচার্য্য, সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিকুল ইসলাম (শফি), উৎসব কমিটির সভাপতি দেবু দে, প্রতাপ দাশ প্রমুখ। সাক্ষাতকালে সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, আমাকে ৩য় বারের মত সাংসদ নির্বাচিত করে পটিয়াবাসী যে গৌরবের আসনে অভিষিক্ত করেছেন তার জন্য আমি ঋণি হয়ে থাকলাম।

আমি আগামীতেও আরো দায়িত্ব নিয়ে পটিয়াকে মডেল জনপদ ও জাতির পিতার ঘোষণা দক্ষিণ চট্টগ্রামে জেলা বাস্তবায়ন সহ সার্বিক বিষয়ের উন্নয়ন তরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *