চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

৩০ডিসেম্বরের মতো এমন স্বতঃস্ফুর্ত নির্বাচন আর দেখিনি- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:১৬:৫৯ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:১৬:৫৯

মিরসরাই প্রতিনিধি :‘আমার জীবনে আমি অনেক নির্বাচন দেখেছি কিন্তু ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এমন স্বতঃস্ফুর্ত নির্বাচন আর দেখিনি। এই নির্বাচনে তরুণ থেকে বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করেছে।’ শনিবার বিকেলে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচন পরবর্তী শোকরানা সভায় এসব কথা বলেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।

এসময় নেতা কর্মিরা ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৭৭তম জন্মবার্ষিকী পালন করেছেন। তিনি বলেন, নির্বাচনে আবারো জয়লাভে আল্লাহপাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সপ্তমবারের মতো বিপুল ভোটে নির্বাচিত করায় আমি মিরসরাইবাসীর প্রতি এবং আমার নেতাকর্মিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনের প্রচারণা অংশ হিসেবে আমি মিরসরাইয়ের প্রতিটি গ্রামে গিয়েছি। প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে উঠোন বৈঠক করে মানুষের সুবিধা অসুবিধা গুলো নোট করেছি। বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাটের চিত্র আমার নজরে এসেছে অচিরেই ওই সকল কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি যেসব এলাকায় বিদ্যালয়ের ভবন সংকট রয়েছে তাও দুর করা হবে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মিরা বক্তব্য রাখেন। শোকরানা মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ মাওলানা বাকি বিল্লাহ সাদেকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *