প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:১২:৩১ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:১২:৩১
প্রদীপ শীল, রাউজান: ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টার দা সূর্য সেনের ৮৫তম ফাঁসি দিবস পালিত হয়েছে জম্ম ভূমি রাউজানে। ১২ জানুয়ারী সকালে রাউজান কলেজ সংলগ্ন মাস্টার দা’র সূর্যসেন চত্তরে স্থাপিত ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের লোকজন ফুল দিয়ে মাস্টার দার প্রতি শ্রদ্ধা দিবেদন করেন। ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সূর্যসেন চত্তর, পাঠাগার ও অবক্ষয় মুর্তির স্থাপনের প্রতিষ্ঠাতা রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষে ফুলের শ্রদ্ধা জানান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা শ্যামল পালিত, আলমগীর আলী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জানে আলম জনি, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান শফিকুল ইসলাম। পৌর আওয়ামীলীগের পক্ষে নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহাজান, জসিম উদ্দিন, যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবদুর জব্বার সোহেল, শওকত হোসেন, আহসান হাবিব চৌধুরী, তপন দে। পৌর যুবলীগের পক্ষে সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল রোকন, আবু ছালেক। উপজেলা ছাত্রলীগের পক্ষে জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, পৌর ছাত্রলীগের পক্ষে সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ।
শ্রদ্ধা নিবেদন করেছে সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিবের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ। আরো শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজ, শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রামে যুব বিদ্রোহের মহান বিল্পবী সূর্য সেনের সংগ্রামী জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথি বলেন মাস্টার দা সূর্যসেন তৎকালীন ব্রিটিশ শাসকদের হাত থেকে ভারত বর্ষ মুক্ত করতে অগ্রণী ভূমিকা রেখে ছিলেন। তিনি চট্টগ্রামকে তিন দিনের জন্য স্বাধীন রেখেছিলেন। দেশ প্রেমীক এই মহান বিল্পবীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে লাশ গভীর সমুদ্রে নিক্ষেপ করে ব্রিটিশ বাহিনী।
তিনি বলেন মহান বিল্পবী সূর্যসেনের জম্মভূমি রাউজানে আমি জম্ম গ্রহন করে আমি গর্বিত। চট্টগ্রামে জম্ম গ্রহনকারী সকল মানুষ গর্বিত। তিনি মহান এই নেতার আত্মার শান্তি কামনা করেন।