চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় তিন হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ: ২০১৯-০১-১৩ ২৩:৫৭:০৮ || আপডেট: ২০১৯-০১-১৩ ২৩:৫৭:০৮

চকরিয়া অফিস : চকরিয়ায় তিন হাজার ইয়াবাসহ কাজী মোহাম্মদ পলাশ (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রধান গেইট এলাকায় পুলিশ এ তল্লাসী অভিযান চালায়। ইয়াবাসহ আটক কাজী মোহাম্মদ পলাশ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকার কাজী এমদাদ হোসেনের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের প্রধান গেইট এলাকায় পুলিশ ফোর্স নিয়ে তল্লাসী চৌকি বসাই। এসময় কক্সবাজার থেকে চট্ট্রগ্রাম অভিমুখি একটি প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে গাড়ির গিয়ার বক্সের ভেতর অভিনব পন্থায় লোকানো অবস্থা থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করি। পরে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকার কাজী এমদাদ হোসেনের ছেলে কাজী মোহাম্মদ পলাশ নামের একব্যক্তিকে আটক ও তার ব্যবহৃত কার গাড়িটি জব্দ করা হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে আটক কাজী মোহাম্মদ পলাশকে আসামী করে গতকাল রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *