মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-১৩ ২৩:৫৫:০০ || আপডেট: ২০১৯-০১-১৩ ২৩:৫৫:০০
চকরিয়া অফিস : এবারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছে উপকূলীয় জনপ্রিয় আওয়ামীলীগ নেতা নুরে হাবিব তছলিম। তিনি উপকূলীয় ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের অনেকটা একক প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। প্রায় লক্ষাধিক ভোটার রয়েছে সাংগঠনিক উপজেলা মাতামুহুরীতে। দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয় হতে অন্য প্রার্থীর চেয়ে সহজ হবে মনে করেন এই নেতা।
তিনি বদরখালী ইউনিয়ন পরিষদ ও বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান বিএ’র ছেলে। তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও প্রার্থী ছিলেন। কিন্তুবর্তমান সাংসদ জাফর আলমকে দলীয়ভাবে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবারও তিনি প্রার্থী হচ্ছেন। তছলিমের বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের বড় ভাই। আসন্ন এ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।