চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়া সরকারি হাসপাতালটি ৫০ শয্যা থেকে এক’শ শয্যায় উন্নীত–গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-১৩ ২১:৪৬:৪৩ || আপডেট: ২০১৯-০১-১৩ ২১:৪৬:৪৩

চকরিয়া অফিস:

বর্তমান সরকার চিকিৎসা বান্ধন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা তৃণমুল পর্যায়ে পৌছে দিয়েছে। গ্রামে-গঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে ঐতিহাসিক কাজ করেছেন। ইতোমধ্যে সেই সুফল সাধারণ মানুষ পাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে চকরিয়া সরকারি হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য পরিদর্শক (সিএইচসিপি) ও সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদ, মহিউদ্দিন, সৈয়দ মোহাম্মদ ওসমান গণি।

প্রধান অতিথি আরও বলেন, এই সরকার চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালকে ৫০ শয্যাকে এক’শ শয্যায় উন্নীত করেছে। চকরিয়া, পেকুয়া, আলীকদম, লামা ও মহেশখালীর মানুষ এই হাসপাতাল থগেক চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দৌড়গৌড়ায় পৌছে দিতে আপনাদের পাশে থাকতে চাই। সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতার জন্য আগামী উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থী বেঁচে নিতে হবে। আমি আপনাদের দোয়া ও সহযোগিত চাই। 

অপরদিকে শুক্রবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *