চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

পাহাড়ী-বাঙ্গালীদের সম্প্রীতি রাক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে : প্রতিষ্ঠা বার্ষিকীতে বিগ্রেডিয়ার আইনুল

প্রকাশ: ২০১৯-০১-১৩ ২১:৫৯:১৯ || আপডেট: ২০১৯-০১-১৩ ২১:৫৯:১৯

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপন
করেছে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর জোনের ১১ ব্যাটালিয়ন। রবিবার (১৩ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশাপাশি দুর্গম সীমান্ত এলাকার প্রতিটি বিওপি গুলোতেও ব্যাপক আলোকসজ্জ্বা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। এদিকে সন্ধ্যায় সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে ব্যাটালিয়নে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, সাংবাদিক হেডম্যান, কারবারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিজিবির কর্মকর্তা ও সৈনিকদের সম্মানে চলে প্রীতিভোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার রিজিয়ন কমন্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আইনুল মোর্শেদ খান পাঠান বলেন ১১ বিজিবি একটি অন্যতম জ্যেষ্ঠ ও ঐতিহ্যতম ব্যাটালিয়ন। ১৯ ৫৮ সালে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। এর পর দেশে বিভিন্ন স্থানে সফল ভাবে দায়িত্ব পালন করে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্তের অতন্দ্র পহরী হিসবে চোরাচালান, সন্ত্রাস দমন, মাদকের বিরোদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষার দায়ত্ব পালন করছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসাদুজ্জামান বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে তাদের কর্তব্য সফল ভাবে পালন করে যাচ্ছে। চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার, সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে বিজিবি অপারেশন কার্যক্রম ছাড়াও বেসামরিক প্রশাসনকে সহায়তা ও দূর্গম এলাকায় পাহাড়ী-বাঙ্গালী মানুষের মাঝে সম্প্রীতি বন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। পাশাপাশি তারা দেশের যাবতীয় কল্যান মূলক কাজে নিয়োজিত থেকে নিজেদের আত্মনিয়োগ করে থাকেন বলে জানান।

তিনি আরো বলেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি সীমান্ত রক্ষাসহ আইন শৃঙ্খলা রক্ষা, দূর্ঘটনা, প্রাকৃতিক দূর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর ১১ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী দিন ছিল। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়াতে আজকে দিবসটি পালন করা হয়। রবিবার (১৩ জানুয়ারী) দুপুর ১২ টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি দিবস-২০১৯ এর ৬০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম. বায়েজিদ খান পিবিজি এম পিএসসি ও বিজিবি’র উর্ধ্বতককর্মকর্তাগণ। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ শফিউল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্ঠা তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান মোম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাফিজুল ইসলাম, সহ:ক্রীড়া সম্পাদক মো: শাহিন, সদস্য মোঃ ইউনুছ সদস্য এম আবু শাহমা, নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোছেন, সাধারণ সম্পাদক ওসমান গণি প্রমুখ। এর আগে ব্যাটালিয়ান সদরে ৬০তম প্রতিষ্ঠা বাষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *