চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মঙ্গলবার রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে আসছেন তথ্যমন্ত্রি হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৯-০১-১৩ ১২:২৮:৪৬ || আপডেট: ২০১৯-০১-১৩ ১২:২৮:৪৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া নক্সন্দীয়া দরবার শরীফের বার্ষিক ওরশ “ ওরশে নঈমী” মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব সৈয়দবাড়ি দরবার প্রাঙ্গনে ধর্মীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে। দুইদিনব্যাপী ওরশে প্রথম দিন সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রি ড. হাছান মাহমুদ এমপি।

প্রধান আলোচক থাকবেন ঢাকা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। ২য় দিন প্রধান অতিথি থাকবেন ভারত আস্তানায়ে আলীয়া নঈমীয়া’র সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দীন নঈমী মুরাদাবাদী। ওরশে দেশ-বিদেশের বহু ওলামায়ে কেরাম উপস্থিত হবেন। দরবারের ওরশে সকল ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *