চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে অগ্নিকান্ডে শতাধিক বসতঘর পুড়ে ছাই

প্রকাশ: ২০১৯-০১-১৩ ২৩:৫১:২৫ || আপডেট: ২০১৯-০১-১৩ ২৩:৫১:২৫

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে শতাধিতক কাঁচা ঘর। রবিবার সকাল সাড়ে ৮ টায় এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয়রা জানায় রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে প্রায় ২ ঘন্টা স্থায়ী হয়। খবর পেয়ে রাঙামাটি, কাউখালী ও কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেন। সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *