চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় আইসিটি মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৯-০১-১৪ ০০:০০:০৪ || আপডেট: ২০১৯-০১-১৪ ০০:০০:০৪

চকরিয়া অফিস : চকরিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলার পলাতক আসামী রাসেল কাইছার (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার খুটাখালী বাজার এলাকা থেকে চকরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাসেল কাইছার উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার বশির আহমদের ছেলে। পুলিশ সূত্র জানায়, আইসিটি আইনে দায়ের করা মামলার পলাতক আসামী রাসেল কাইছার খুটাখালী বাজার এলাকায় অবস্থান নেয়ার গোপন সূত্রে খবর পেয়ে চকরিয়া থানার এএসআই আকবর মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাসেল কাইছার গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে এলাকা ছেড়ে আতœগোপনে ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আইসিটি আইনে দায়ের করা মামলার পলাতক আসামী রাসেল কাইছারকে খুটাখালী বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গতকাল রবিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *