আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ০০:০৫:৫২ || আপডেট: ২০১৯-০১-১৪ ০০:০৫:৫২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ পটিয়ার রেনেসাঁ কম্পিউটার টেকনিক্যাল ইনিষ্টিটিউট কেন্দ্রের ভেন্যু: পটিয়া সরকারী কলেজে গত ১১ জানুয়ারী ১৯ইং শুক্রবার বেসিক ট্রেড কম্পিউটার এর তাত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১১ ও ১২ জানুয়ারী ২ দিন ব্যাপী কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা রেনেসাঁ কেন্দ্রের কম্পিউটার ল্যাবে সম্পন্ন হয়েছে।
এতে এবারের জুলাই-ডিসেম্বর ২০১৮ইং সেশনের বেসিক ট্রেড কম্পিউটার পরীক্ষায় দক্ষিণ চট্টগ্রামের ৫টি উপজেলার বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের কম্পিউটার অফিস কোর্সের আওতায় ১৮৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালে প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা হতে আগত ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা, কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া সরকারী কলেজের অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, কেন্দ্র সচিব এম.এ হক রানার তত্ত্বাবধানে এতে অন্যান্যের মধ্যে পরীক্ষা পরিদর্শক ছিলেন পটিয়া কলেজের প্রভাষক যথাক্রমে আকতার উদ্দীন, রাজিয়া সুলতানা, এমদাদুর রহমান, এস.এম সরফরাজ খাঁন, শ্যামল বড়ুয়া, ফরমান উল্লাহ, সাইফুর রহমান, সলিমুল কাদের, আবদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সি. শিক্ষক শফিকুল ইসলাম, ছনহরা স্কুলের সি. শিক্ষক মো. বাহাদুর এবং ব্যবহারিক পরীক্ষার পরিদর্শক ছিলেন জিল্লুর রহমান, সজীব দেব নাথ, আবু হামজা, জয়নাল আবেদীন, ইমরান হোসাইন, শাপলা, মিতা দাশ, তানিম, ফয়সাল, টিটু, নাছির প্রমুখ।
এসময় পরিদর্শকবৃন্দ পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।