চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২০

প্রকাশ: ২০১৯-০১-১৪ ০০:০৮:৪৯ || আপডেট: ২০১৯-০১-১৪ ০০:০৮:৪৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় নয়াহাট এলাকায় এক মাদ্রাসার ছাত্র নিহত ও উপজেলার খরনার মুজাফরাবাদ এলাকায় প্রায় ২০ জন আহত হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রবিবার বেলা ২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নয়াহাট এয়াকুবদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মাদ্রাসার ছাত্র নাজমুল ইসলাম জয় (১২) বাইসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় লোকাল বাস নং- চট্টমেট্টো-জ-১১-০৮১১ এর ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। সে পটিয়া উপজেলার পাঁচুরিয়ার নজরুল ইসলামের পুত্র ও হুলাইন ইয়াছিন আউলিয়া আলিম মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

অপরদিকে সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলাস্থ খরনার মুজাফরাবাদ এলাকায় এস. আলম পরিবহন চট্টমেট্টো-ব-১১-০৩৮৪ বাসটি হানিফ এন্টারপ্রাইজের বাস ঢাকা মেট্টো-ব-১৪-৮৫০৩ কে ধাক্কা দিলে হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে প্রায় ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন- শাহ আলম (৫৫), আবদুল মোনাফ (৬৫), মো. মাহবুব (২৪), রাজিয়া বেগম ৪০), তৌহিদুল ইসলাম (১৩), মো. সাহেদ (২৮), মো. তানবীর হাসান (৩৭), জামসেদুল ইসলাম (২০), মো. বেলাল (৩১), বশির উদ্দীন (৪৫)। আহতরা বিজিসি ট্রাস্ট মেডিকেল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। গুরুতর আহত অবস্থায় মো. হাবিবকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রাহমান সানি, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসীম উদ্দিন, পটিয়ার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সুমন বড়ুয়া সহ পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং দূর্ঘটনা কবলিত গাড়ী থেকে আহতদের উদ্ধার করে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এবিএম মিজানুর রহমান বলেন, পটিয়া পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় এক মাদ্রাসার ছাত্র নিহত ও ২০ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *