আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ০০:১০:৩৮ || আপডেট: ২০১৯-০১-১৪ ০০:১০:৩৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলার পশ্চিম জিরি শ্রী শ্রী সনাতনী গীতা গুরু সংঘ ও গীতা স্কুলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সার্বজনীন শ্রী শ্রী গীতাযজ্ঞ শনিবার উৎসব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে পুরোহিত্য করেন সীতাকুন্ড চন্দ্রনাথ ধামের শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজজী। এতে আরোও উপস্থিত ছিলেন শ্রী শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রীমৎ রুপকানন্দ ব্রম্মচারী মহারাজ, শ্রী শ্রীমৎ পুলকানন্দ ব্রম্মচারী মহারাজ, শ্রী শ্রীমৎ তাপসানন্দ ব্রম্মচারী মহারাজ, শ্রী শ্রীমৎ হরিকৃপানন্দ মহারাজ, নরনাশানন্দ মহারাজ, বিমলানন্দ মহারাজ। গীতাযজ্ঞে সমাজ সেবামুলক সংগঠন আমরা সবাই সনাতনী সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।
শ্রী রাম প্রসাদ শীল ও সজল শীলের পরিচালনায় আমরা সবাই সনাতনী সংগঠনের সভাপতি মনা শীল, সহ-সভাপতি রুবেল শীল, সাধারণ সম্পাদক রনি শীল, অর্থ সম্পাদক মঈল শীল, জনি শীল, সাংগঠনিক সম্পাদক শিবু শীল, অর্জুন শীল, সঞ্জিত শীল, পঙ্কজ শীল, নিকাশ শীল, শিমুল শীল, সবুজ শীল, টিটু শীল, রুবেল শীল, অধীর শীল, সজল শীল, জুয়েল শীল, নয়ন শীল, রনি শীল, নেপাল দাশ, রিগ্যান বৈদ্য, দেবাশীষ শীল, সুজন শীল সঞ্জয় শীল, মিশু শীল, প্রিয়তোষ শীল, বিধান শীল, অভি শীল , নান্টু শীল, পুলক শীল প্রমুখ উপস্থিত ছিলেন।