মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-১৪ ১৮:৫২:০১ || আপডেট: ২০১৯-০১-১৪ ১৮:৫২:০১
চকরিয়া অফিস :
বর্তমান সরকারের আমলে গ্রামীণ রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট ও সড়কে ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময়ের মাটির রাস্তা এখন একেবারে নেই বললে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায় গ্রামে-গঞ্জে মাটির রাস্তার বদলে কার্পেটিং ও আরসিসি সড়কে উন্নতি হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি ) সকাল দশটার দিকে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী কাকারা ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণি পৌরসভায় সরকারের বরাদ্দে রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট গুলোর কাজ এগিয়ে চলছে। জিদ্দাবাজার হয়ে লামার ইয়াংছা পর্যন্ত বিশাল লম্বা সড়কের কাজ দরপত্র সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটির কাজ শুরু হবে। সড়কটির কাজ সম্পন্ন হলে কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। এতে জনদূর্ভোগ লাগব হবে।
এরআগে তিনি কাকারা মাঝের ফাঁড়ি সড়ক হতে আশরাফ আলী মাদ্রাসা সড়ক পর্যন্ত চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমপির বরাদ্দকৃত প্রায় এক কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চিরিঙ্গা বায়তুশরফ মসজিদের খতিব হাফেজ বশির আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুল হক রতন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, ফুটবলার নুরুল আবছার, ছাত্রলীগ নেতা মারুফ, মিনার।