শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ২২:০৬:৫১ || আপডেট: ২০১৯-০১-১৪ ২২:০৭:৩৪
বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে উপজেলার পুইছড়ি প্রেমবাজার প্রধানসড়ক সংলগ্ন বাসস্টেশনে বাঁশখালী-চট্টগ্রাম যাত্রীবাহী বাঁশখালী স্পেশাল সার্ভিসে (বাস নং:চট্টমেট্রো-জ ০৫-০২৬৪) আজ সোমবার ভোর সকালে চলন্ত বাসে গ্যাসের ট্যাঙ্কের সাথে শর্ট সার্কিটের লাইন চ্যুত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বাসটি পুড়ে অঙ্গার হয়ে যায়। জানা গেছে, চট্টগ্রাম শহরের উদ্দ্যেশ্যে প্রতিদিনের মতো বাঁশখালী ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওই বাসের চালক। পেকুয়া টইটং থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে বাসটি প্রেমবাজার বাস স্টান্ডে এসে থামলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে শর্ট-সার্টকিটে আগুন লেগে যায়।
তবে বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় তেমন কোন বড় ধরনের প্রানহানীর মত হতাহত হননি। বাসের চালক স্বপন (ড্রাইভার) জানান, আমার নিজের গাড়িটি আমি প্রতিদিন ড্রাইভ করি, তবে প্রতিদিনের মত আজকেও পেকুয়া টেইটং বাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরে উদ্দ্যেশ্য ভোর সকালে বের হই। গাড়িটি ২ কিলোমিটার পযর্ন্ত চালানোর পর পুইছড়ি প্রেমবাজার পযর্ন্ত পৌছলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়।পরে আবারো পুনারায় গাড়িটি স্টার্ট দেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে হঠাৎ আগুন ধরে যায়। দু’তিন মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ধরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সারাধণ জানগণ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ও ব্যর্থ হয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে চলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম প্রধান উত্তম কুমার জানান, ঘটনা সংঘটিত হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আসলে ও বাসটি পুড়ে প্রায় চাই হয়ে যায়।