রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ২২:১৮:২০ || আপডেট: ২০১৯-০১-১৪ ২২:১৮:২০
রফিকুল আলম : একবিংশ শতাব্দী যে কোন সময়ের চাইতে চ্যালেন্জিং শতাব্দী। এ শতাব্দীতে টিকে থাকতে হলে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি সহ যুগোপযোগি বিষয়াবলিতে দক্ষতা অর্জন পূর্বক নিজেকে সকল চ্যালেন্জ মোকাবেলায় যোগ্য প্রতিযোগি হিসেবে উপস্থাপন করতে হবে। বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি শাখার আয়োজনে অনুষ্ঠিত ফটিকছড়ি উপজেলায় প্রথম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আগত বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
১৪ জানুয়ারী মাদরাসা অডিটরিয়ামে সহকারি শিক্ষক মাওলানা মোজাম্মেল হোসাইন পাটোয়ারির পরিচালনা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি ওমর সাঈদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুশফিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ। বিশেষ আলোচক ছিলেন, উপজেলা ইন্সট্রাক্টর মু আবু তাহের, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু তাহের মাসুম,মাওলানা হুমায়ুন,মাওলানা আব্দুশ শাকুর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সহ সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলাম, এস এম মুুস্তফা আমিন মানিক,নির্বাহী বোর্ড সদস্য মুহাম্মদ মহিম উদ্দিন,অক্সিজেন শাখার প্রিন্সিপ্যাল মুহাম্মদ সাইফুল ইসলাম। পিন্সিপ্যাল মাওলানা রশিদ আহমদ শাহিনের স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা জহুরুল হক,মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুহররম আলি, মাওলানা করিম উল্লাহ, মাওলানা এজহারুল ইসলাম ও উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া ফটিকছড়ি উপজেলার অধিকাংশ দাখিল মাতরাসার সুপার মহোদয়গন উপস্থিত ছিলেন। প্রথমবারের মত আয়োজিত এই কৃতি শিক্ষার্থী ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রামে ফটিাছড়ি উপজেলার বিভিন্ন মাদরাসা হতে সর্বনিম্ম এ গ্রেডে উত্তীর্ণ প্রায় শতাধিক শিক্ষার্থিদের সংবর্ধনা দেয় বায়তুল হিকমাহ মাদরাসা,ফটিকছড়ি শাখা। উপস্থিত ডেলিগেটদের পুষ্পা অভিনন্দন জানান বায়তুল হিকমাহ মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের একটি অভ্যর্থনা টিম। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া বায়তুল হিকমাহ মাদরাসা প্রথমবার জেডিসি পরিক্ষায় অংশ নিয়ে উপজেলা শ্রেষ্ট ফলাফল করায় ও ইবতেদায়ী সমাপনি পরিক্ষায় বরাবরের মতো কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় সকল শিক্ষক মহোদয়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেক্ষ্য যে ফটিকছড়ি উপজেলায় বায়তুল হিকমাহ মাদরাসার দুই শিক্ষার্থী ছাড়া আর কেউ এ+ অর্জন করেনি।