আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ০০:০৩:২৮ || আপডেট: ২০১৯-০১-১৫ ২৩:০৭:৫২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চেয়ারম্যান এম.এ হাশেম, সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, শাহাদাত হোসেন রানা সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় এমপি সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ায় ক্রীড়ামোদিদের আগ্রহের উপর দৃষ্টি রেখে শীঘ্রই এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এছাড়াও পটিয়াবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি নিয়মিত খেলাধুলা আয়োজনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পটিয়অয় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি খেলোয়াড় তৈরির মাধ্যমে পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনতে ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্টদের প্রতি উদার্ত্ত আহবান জানান।