অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ২০:০১:০১ || আপডেট: ২০১৯-০১-১৪ ২০:০১:৫৫
বোয়ালখালী প্রতিনিধি : চট্রগ্রাম -৮ আসনের সাংসদ আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদল এর সাথে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় মুখপত্র বৌদ্ধবার্তা প্রতিনিধি দলের সাথে সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময় ১৪ জানুয়ারী বেলা ১১ টায় অনুষ্টিত হয়।
রাজধানী ঢাকার বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকার সাংসদের বাসবভনে অনুষ্টিত এ মতবিনিময়কালে তিনবারের নির্বাচিত এ সাংসদ বলেন- পটিয়া- আনোয়ারা – বোয়ালখালীসহ এতদাঞ্চলে ইতিহাস পর্যালোচনা করলে মহামতি গৌতম বুদ্ধের পদচারনা-পন্ডিত বিস্ববিদ্যালয়সহ হাজারো বছরের অফুরন্ত বৌদ্ধ ঐতিহ্যের সন্ধান মিলবে। এসমস্থ ঐতিহ্য পুনরুজ্জীবিত ও ইতিহাস লালন পালনের মধ্য দিয়ে এদেশে বৌদ্ধদের ঠিকিয়ে থাকতে হবে। এসময় তিনি বর্তমান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের মহা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন সরকারের এই মেয়াদের প্রথমার্ধে চট্রগ্রামের কালুরঘাটে সুপরিসর রেলকাম সড়ক নতুন সেতুর নির্মান কাজ শুরু করা হবে।
এছাড়া বোয়ালখালীর উপজেলার করলডেঙ্গা পাহাড় পাদদেশে ইসলাম-হিন্দু- বৌদ্ধ এ তিন ধর্মের জন্য অান্তর্জাতিক ও নান্দনিক লেক নির্মাণের কাজ শুরু করা হবে। এসময় সাংসদ বাদল পত্নী জাতীয় নারী নেত্রী সেলিনা খান, বৌদ্ধবার্তা মুখপত্র সম্পাদনা পর্ষদের সভাপতি বাবু রূপায়ন কুমার বড়ুয়া, সম্পাদক অধীর বড়ুয়া, পরিচালক মিসেস সিটু বড়ুয়া, নারী নেত্রী ইলা বড়ুয়া উপস্থিত ছিলেন। ছবির ক্যাপসনঃ মঈনউদ্দিন খান বাদল এমপি’র সাথে সৌজন্যে স্বাক্ষাতে বৌদ্ধবার্তা নেতৃবৃন্দ।